‎ফরিদগঞ্জে নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

দেশজুড়ে
‎ফরিদগঞ্জে নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা
১৩ অক্টোবর ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম।

‎নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার ভূমিসংক্রান্ত সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সাফল্য প্রত্যাশা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব