মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের নেতা ‘টুন্ডা বাবু’ ফের গ্রেপ্তার

অপরাধ
মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের নেতা ‘টুন্ডা বাবু’ ফের গ্রেপ্তার
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও অপরাধে জড়িয়ে পড়া মো. বাবু খান বা ‘টুন্ডা বাবু’কে আবারও গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-২ পরিচালক মোহাম্মদ খালিদুল হক বৃহস্পতিবার জানান, গত ২ জুলাই নড়াইল থেকে তাকে র‍্যাব-২ ও ৬-এর যৌথ অভিযান দিয়ে গ্রেপ্তার করা হয়।

টুন্ডা বাবুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতিসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শ্যামলী থেকে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পাওয়ার পর ফের সে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল।

র‍্যাবের সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে এবং সে সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আসছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাম্প্রতিক অভিযানগুলোতে আরও কয়েকজন সন্ত্রাসী ও মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।