বিশ্বজুড়ে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়

বিশ্বজুড়ে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

বিশ্বের তৈরি পোশাক রপ্তানি বাজারে শীর্ষস্থান দখলে রেখেছে চীন, আর তার ঠিক পরেই অবস্থান করছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর শনিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চীন ২০২৪ সালে ৩০১ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম, দেশটি এ বছর ৪৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

বিশ্বব্যাপী পোশাক শিল্প একটি বিশাল বাজার তৈরি করেছে। প্রতিবছর এই খাত থেকে বিশ্বব্যাপী শত শত বিলিয়ন ডলারের রপ্তানি আয় হয়, এবং প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ সরাসরি এই শিল্পের সঙ্গে যুক্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২৩ ও ২০২৪ সালের শীর্ষ ১০ পোশাক রপ্তানিকারক দেশের তালিকা:

স্থান দেশ ২০২৩ সালের রপ্তানি (বিলিয়ন ডলার) ২০২৪ সালের রপ্তানি (বিলিয়ন ডলার)
১ চীন ২৬০.৮ ৩০১
২ বাংলাদেশ ৪৮.৯ ৩৮.৪৮
৩ ভিয়েতনাম ৪২.১ ৪৪
৪ তুরস্ক ৩৮.৬ ৩৫.৭
৫ ভারত ৩৭.৫ ৩৬.৬১
৬ ইতালি ৩৭.১ তথ্য নেই
৭ জার্মানি ২০.৭ তথ্য নেই
৮ যুক্তরাষ্ট্র ২১.৮ ২২.৬
৯ পাকিস্তান ১৮.৪ ১৬.৬
১০ স্পেন ১৪.৬ ২১

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ২০২৪ সালে বাংলাদেশের রপ্তানি আয় কিছুটা কমেছে। তবে এখনো দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের শক্ত অবস্থানকে নির্দেশ করে।

বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গুণগত মান, পরিবেশবান্ধব উৎপাদন এবং বৈচিত্র্যপূর্ণ বাজারে প্রবেশের উপর গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।