সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর এবং ছয় জন সাবেক ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার এই চিঠি পাঠানো হয়।

সূত্র জানায়, বিএফআইইউ চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি (KYC), এবং যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সে সংক্রান্ত তথ্য তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আতিউর রহমান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, আর আব্দুর রউফ তালুকদার গত বছরের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডেপুটি গভর্নরদের মধ্যে রয়েছেন:

দুদকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে এখনো বিএফআইইউ কিংবা দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।