চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, বাড়ছে জাহাজ চলাচলের খরচ
চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ও পণ্য হ্যান্ডলিং সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য নতুন মাশুল নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (১৪ সেপ্টেম্বর) বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট জারি করা হয়। গেজেটে বলা হয়, নতুন মাশুল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন মাশুল কাঠামোতে জাহাজ প্রবেশ, পাইলটিং, টাগ ব্যবহার, পানি সরবরাহ, বার্থিং, ক্রেন ব্যবহারসহ প্রায় সব সেবায় খরচ বেড়েছে।
প্রবেশ ও পাইলটিং মাশুল:
-
বন্দর এলাকায় প্রবেশের জন্য প্রতি গ্রজ টনে নির্ধারিত হয়েছে ০.৩০৬ ডলার।
-
পোর্ট লিমিটের মধ্যে লাইটার ও ট্যাংকারে ভ্যাসেল ওয়ার্কিং চার্জ: প্রতি গ্রজ টনে ০.০১৭ ডলার।
-
পাইলটিং চার্জ: প্রতিটি জাহাজ মুভমেন্টে সর্বনিম্ন ৮০০ ডলার।
-
১০ হাজার গ্রজ টনের উপরের জাহাজের জন্য প্রতি গ্রজ টনে ০.০৮ ডলার অতিরিক্ত।
অতিরিক্ত চার্জ:
-
ডেঞ্জারাস গুডস ভ্যাসেল: ২৫% অতিরিক্ত
-
ডেড ভ্যাসেল: ৫০% অতিরিক্ত
-
ওভারস্টে/ডিলে চার্জ: ৫% পর্যন্ত অতিরিক্ত
-
নাইট নেভিগেশন: ২৫% অতিরিক্ত
-
প্রবেশ বাতিল: প্রতি ঘটনায় ২০০ ডলার
টাগ চার্জ:
-
২০০–৫,০০০ GT:
-
কর্ণফুলী নদীর মধ্যে: ৬১৫ ডলার
-
নদীর বাইরে: ১২৩০ ডলার
-
-
৫,০০০–১০,০০০ GT:
-
ভেতরে: ১২৩০ ডলার
-
বাইরে: ২৪৬০ ডলার
-
-
১০,০০০–২০,০০০ GT:
-
ভেতরে: ২০৫০ ডলার
-
বাইরে: ৪১০০ ডলার
-
-
২০,০০০ GT-এর বেশি:
-
ভেতরে: ৩৪১৫ ডলার
-
বাইরে: ৬৮৩০ ডলার
-
ডিজেবল বা ডেড ভ্যাসেলের জন্য এই চার্জ দ্বিগুণ হতে পারে। শিফটিং, অতিরিক্ত সময় ও বাতিলের ক্ষেত্রেও বাড়তি চার্জ প্রযোজ্য।
বার্থিং ও অবস্থান চার্জ:
-
প্রতি ঘণ্টায় প্রতি গ্রজ টনে: ০.০০৪ ডলার
-
বার্থিং/আনবার্থিং চার্জ: প্রতি বার ৯৪.৩২ ডলার
-
সমুদ্রগামী জাহাজের জন্য দৈনিক চার্জ: ২২৪.৮৫ ডলার
-
অভ্যন্তরীণ জাহাজ: ২২.৪৯ ডলার
বার্থ ত্যাগে বিলম্বে বাড়তি চার্জ:
-
১২ ঘণ্টা: ১০০%
-
২৪ ঘণ্টা: ৩০০%
-
৩৬ ঘণ্টা: ৪০০%
-
৩৬ ঘণ্টার বেশি: ৯০০%
-
প্রতিবার শিফটিং: ৪৭.১৬ ডলার
পানি সরবরাহ মাশুল:
-
মেইন লাইন থেকে: প্রতি ১০০০ লিটারে ২.৯২ ডলার
-
বন্দরের লরি (৫ কিমি-এর মধ্যে): ৬.২৩ ডলার
-
৫ কিমি-এর বেশি: ৮.২৩ ডলার
-
ওয়াটার বোট (কর্ণফুলীর মধ্যে): ১২.৪৬ ডলার
-
পতেঙ্গা থেকে ৭ নটিক্যাল মাইলের মধ্যে: ১৮.৬৯ ডলার
-
৭ নটিক্যাল মাইলের বাইরে: ২৪.৯৬ ডলার
-
বাইরের সংস্থা থেকে নিলে: ওয়াসা দরের উপর ২০% ওভারহেড চার্জ
বর্জ্য ব্যবস্থাপনা ও ক্রেন চার্জ:
-
ওয়েস্ট হ্যান্ডলিং চার্জ
-
নদীর মধ্যে: ২৪৫৬.৯৯ ডলার
-
নদীর বাইরে: ৪০৬৩.১৫ ডলার
-
-
ক্রেন চার্জ (প্রতি কন্টেইনার মুভমেন্ট):
-
২১ ফুটের নিচে (পণ্যভর্তি): ২০.৮০ ডলার
-
২১-৪০ ফুট: ৩১.২০ ডলার
-
৪০ ফুটের বেশি: ৩৫.১০ ডলার
-
খালি কন্টেইনার: ১০.৪০–১৭.৫৫ ডলার
-
-
জেটি ক্রেন (প্রতি ৮ ঘণ্টা):
-
১০ টনের নিচে: ৫৮.২৪ ডলার
-
১০-৪০ টন: ১৭৪.৭২ ডলার
-
৪০ টনের বেশি: ২৯১.২০ ডলার
-
হ্যাজ কভার চার্জ: প্রতি প্যানটনে ৩৫.১০ ডলার
-
বন্দর সূত্র বলছে, এসব নতুন মাশুল আন্তর্জাতিক মান অনুসারে নির্ধারণ করা হয়েছে এবং দীর্ঘদিন পর বড় পরিসরে সমন্বয় করা হলো।


