দেশের ব্যাংক খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়ে খারাপ: বাণিজ্য উপদেষ্টা

দেশের ব্যাংক খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়ে খারাপ: বাণিজ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এমন সংকটে রয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। তাঁর ভাষায়, “দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ—যা যুদ্ধবিধ্বস্ত দেশের তুলনায় তিন গুণ বেশি।”

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শেখ বশিরউদ্দীন অভিযোগ করে বলেন, গত সরকার দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে। “বর্তমান অন্তর্বর্তী সরকার পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ করছে। এরই মধ্যে ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও উন্নত হয়েছে,”—যোগ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চার দিনব্যাপী সিরামিক এক্সপোকে অর্থনৈতিক পুনরুদ্ধারের উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সিরামিক শিল্পকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ ধরনের মেলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সিরামিক শিল্পকে তুলে ধরার সুযোগ তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্যোক্তারা মনে করেন, এ খাতের সামনে ভালো সম্ভাবনা রয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজারও দ্রুত সম্প্রসারিত হতে পারে। মেলায় আমদানি-রপ্তানিসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হলে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংশ্লিষ্ট মহল—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।