দাম কমল এলপি গ্যাসের

দাম কমল এলপি গ্যাসের
নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংস্থাটি নতুন এ মূল্য ঘোষণা করে জানায়, তাৎক্ষণিকভাবে এ দাম কার্যকর হবে।

এর আগে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানুয়ারি মাসে এ সিলিন্ডারের দাম ছিল ১,৩০৬ টাকা, যা আগের মাসের তুলনায় ৫৩ টাকা বেশি ছিল।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারিত রয়েছে।

বিইআরসি ঘোষিত নতুন দামে—

১২.৫ কেজি: ১,৪১৩ টাকা, ১৫ কেজি: ১,৬৯৬ টাকা, ১৬ কেজি: ১,৮০৯ টাকা, ১৮ কেজি: ২,০৩৫ টাকা, ২০ কেজি: ২,২৬০ টাকা, ২২ কেজি: ২,৪৮৭ টাকা, ২৫ কেজি: ২,৮২৬ টাকা, ৩০ কেজি: ৩,৩৯১ টাকা, ৩৩ কেজি: ৩,৭৩১ টাকা, ৩৫ কেজি: ৩,৯৫৬ টাকা, ৪৫ কেজি: ৫,০৮৭ টাকা।

বিশ্ববাজারে এলপিজির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি।