ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একদিনে দুই দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দুদফায় সর্বোচ্চ প্রতি ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। নতুন দর বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। যা সকালে ছিল প্রায় ২ লাখ ৫৪ হাজার টাকা এবং আগের দিন ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, সকালে প্রথম দফায় প্রতি ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা

  • ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে—

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে সর্বশেষ হিসাবে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪ হাজার ৬৮০ ডলারে নেমে এসেছে, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে দামের এই ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে দেশের স্বর্ণবাজারে। এর ধারাবাহিকতায় ঈদের আগে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।