দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশের অন্যতম বড় সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সাময়িকভাবে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

কোম্পানির ব্যবস্থাপক (জিএম, অ্যাডমিন) সাজ্জাদুর রহমান সোমবার (৬ এপ্রিল, ২০২৬) সাংবাদিকদের নিশ্চিত করেছেন, গত ৩ এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কারখানার উৎপাদন বন্ধের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গ্যাস সরবরাহ কম থাকা এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকট, যা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্টি হয়েছে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এক মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে। তবে আশা করা হচ্ছে, মে মাস থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় পূর্ণ ক্ষমতায় উৎপাদনে ফিরবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বড় সার কারখানাগুলোতে রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহ করা হবে, যাতে কৃষিতে সার সরবরাহে কোনো ধীরগতি না ঘটে।

এ পরিকল্পনার অংশ হিসেবে, শাহজালাল ফার্টিলাইজারের উৎপাদন এপ্রিল মাসে স্থগিত রাখা হয়েছে। একই সময়ে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তেও রেশনিং পদ্ধতিতে উৎপাদন সমন্বয় করা হবে।

সরকারের লক্ষ্য, জ্বালানি সংকটের এই সময়ে কৃষি উৎপাদনে সার সরবরাহকে স্বাভাবিক রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা করা।