মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে নির্ধারিত জ্বালানি তেলের দাম মে মাসে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, এপ্রিল মাসের নির্ধারিত দামই মে মাসজুড়ে বহাল থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলে দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ ও কেরোসিনের দাম ১৩০ টাকায় অপরিবর্তিত থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সিদ্ধান্তে স্বল্পমেয়াদে ভোক্তারা দামের স্থিতিশীলতা পাবেন, যদিও বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর ভবিষ্যৎ মূল্য নির্ভর করবে।