রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন মাইলফলক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন মাইলফলক
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। তীব্র তাপপ্রবাহ এবং বিদ্যুতের উচ্চ চাহিদার মধ্যেও কেন্দ্রটি মাসজুড়ে ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যা একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

কেন্দ্রটি পরিচালনাকারী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড সূত্রে জানা গেছে, সর্বোচ্চ চাহিদার সময়েও প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এতে দেশের বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কেন্দ্রটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানান, শক্তিশালী নকশা ও দক্ষ পরিচালনার কারণে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এমন ধারাবাহিক উৎপাদন নিশ্চিত করা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অর্জন দেশের বিদ্যুৎ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বড় চাহিদা মোকাবিলায় সহায়ক হবে।