দুই দিনের পতনের পর আবারও ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুডের দাম

দুই দিনের পতনের পর আবারও ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুডের দাম
নিউজ ডেস্ক
৭ মে ২০২৬

বিশ্ববাজারে টানা দুইদিন দরপতনের পর বৃহস্পতিবার (৭ মে) আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৬ ডলারে।

বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইরানকে ঘিরে সম্ভাব্য একটি সমঝোতার ইঙ্গিত দেন। তিনি জানান, তেহরান প্রস্তাবিত চুক্তি মেনে নিলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে। তার এই মন্তব্য প্রকাশের পরপরই বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়।

এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ১২ শতাংশ কমে দাঁড়ায় ৮৯ ডলারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে কয়েক মাস ধরেই জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।