আবারও কমলো সোনার দাম

আবারও কমলো সোনার দাম
নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬

দেশের বাজারে ফের কমানো হয়েছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করে। নতুন মূল্য একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এর আগে এই দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা দেওয়ায় দেশের বাজারেও ঘন ঘন মূল্য সমন্বয় করা হচ্ছে।