এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২৬ জুন, কোচিং সেন্টার বন্ধ থাকবে দেড় মাস

শিক্ষা
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২৬ জুন, কোচিং সেন্টার বন্ধ থাকবে দেড় মাস
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষাকে কেন্দ্র করে ২৫ জুন মধ্যরাত থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দেরিতে এলে সংশ্লিষ্ট রেজিস্টারে পরীক্ষার্থীর নাম, রোল, সময় ও কারণ লিখে বোর্ডকে জানাতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈরি আবহাওয়ায় যদি কোনো কক্ষে পরীক্ষার শুরুতে বিলম্ব হয়, তবে সেই সময় পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে সমন্বয় করার নির্দেশও দেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

  • ছাত্র: ৬ লাখ ১৮ হাজার ১৫ জন

  • ছাত্রী: ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন
    পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে।