খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় মোবাইলসহ ধরা পড়ে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় মোবাইলসহ ধরা পড়ে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোবাইল ফোন বহন ও নকলের চেষ্টা করায় পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ছয় সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে।

পরিদর্শনকালে টিমের সদস্যরা পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন কক্ষে গিয়ে সরেজমিনে শিক্ষার্থীদের অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং তাদের নকল করার চেষ্টারও প্রমাণ মেলে। পরে তাৎক্ষণিকভাবে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বোর্ড কর্তৃপক্ষ।

ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমা বলেন, “পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসদুপায় রোধে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরীক্ষাকেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়ম অনুযায়ী বোর্ড ভিজিল্যান্স টিম সিদ্ধান্ত নেওয়ার পর আমরা বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করেছি।”

এ ঘটনায় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলে পরীক্ষার নৈতিকতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার দাবি জোরালো হয়েছে।