গণিতে বিশ্বসেরা ৫ বাংলাদেশি শিক্ষার্থী

শিক্ষা
গণিতে বিশ্বসেরা ৫ বাংলাদেশি শিক্ষার্থী
নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবের তালিকায় যুক্ত হলো আরও একটি উজ্জ্বল অধ্যায়। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল আয়োজিত আইজিসিএসই (IGCSE) পরীক্ষায় গণিত বিষয়ে শতভাগ নম্বর অর্জন করে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী। আশ্চর্যের বিষয়, এরা সবাই রাজধানীর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থী।

বিশ্বসেরা পাঁচ শিক্ষার্থী হলেন:

  1. ফাইয়াজ সিদ্দিকী

  2. অহনা সাহা

  3. মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব

  4. বুশরা রুবানা আফরোজ

  5. সম্বৃত অম্বর

গণিতে শতভাগ নম্বর পাওয়া ছাড়াও, ফাইয়াজ ও অহনা যথাক্রমে স্কুল টপার হয়েছেন ৯৬% এবং ৯৫.৬% নম্বর পেয়ে। অহনা সাহা পেয়েছেন সম্মানজনক ‘Cambridge ICE Award with Distinction’।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বছর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইজিসিএসই পরীক্ষায় অংশ নেয় ২০০ জন শিক্ষার্থী। এর মধ্যে:

এই পরিসংখ্যানই বলে দেয়, এটি কেবল ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিকল্পিত প্রশিক্ষণের প্রতিফলন।

স্কুলটির অধ্যক্ষ অম্লান কে সাহা বলেন,

“এই ফলাফল শুধু নম্বর নয়, এটি মানসম্পন্ন শিক্ষা এবং শৃঙ্খলার ফল। আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম শেখার পরিবেশ ও উপকরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, এই সাফল্য উদযাপনের পাশাপাশি আগামী দিনে একাডেমিক উৎকর্ষ ধরে রাখাই গ্লেনরিচের প্রধান লক্ষ্য।