অ্যাসল্ট রাইফেল হাতে ইসরাইলি সংবাদ উপস্থাপক—সামাজিক মাধ্যমে তোলপাড়

অ্যাসল্ট রাইফেল হাতে ইসরাইলি সংবাদ উপস্থাপক—সামাজিক মাধ্যমে তোলপাড়
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬

হিব্রু ভাষার ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪–এর এক নারী সংবাদ উপস্থাপকের হাতে অ্যাসল্ট রাইফেল দেখা যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ছবিতে যাকে দেখা গেছে, তিনি চ্যানেলটির সংবাদ উপস্থাপক ম্যাগি তাবিবি।

ছবিটি চ্যানেল ১৪–এর অফিস প্রাঙ্গণে তোলা বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে জানা গেছে, ছবিটি প্রথমে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন চ্যানেলটির কূটনৈতিক প্রতিবেদক তামির মোরাগ। ছবির ক্যাপশনে হিব্রু ভাষায় লেখা ছিল, “ডোন’t মেস উইথ হার” অর্থাৎ, “ওর সঙ্গে ঝামেলা কোরো না”।

ছবি ⇒https://pbs.twimg.com/media/G_hW2oSWQAA3_hR?format=jpg&name=900×900

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছবিতে দেখা যায়, হালকা বাদামি রঙের কোট ও টার্টলনেক পরিহিত তাবিবি একটি ডেস্কের পাশে দাঁড়িয়ে আছেন এবং তার কাঁধে ঝুলছে একটি অ্যাসল্ট রাইফেল। পোস্টটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে চ্যানেল ১৪–এর অফিসিয়াল ইংরেজি ভাষার অ্যাকাউন্ট ‘@c14israel’ থেকেও ছবিটি ইংরেজি অনুবাদসহ পুনরায় শেয়ার করা হয়, যা বিতর্ক আরও উসকে দেয়।

ডানপন্থি অবস্থান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চ্যানেল ১৪ বরাবরই আলোচনায় থাকে। ৩১ বছর বয়সী ম্যাগি তাবিবি সাংবাদিকতায় আসার আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার ইসরাইল’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।

এই ছবি ঘিরে গণমাধ্যমে সহিংসতা ও অস্ত্রের উপস্থাপনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে অনেকেই প্রশ্ন তুলছেন কথিত “দ্বৈত মানদণ্ড” নিয়ে। সমালোচকদের মতে, যেখানে ফিলিস্তিনি সাংবাদিকদের প্রায়ই নিরাপত্তা ঝুঁকি কিংবা সন্ত্রাসবাদের অভিযোগের মুখে পড়তে হয়, সেখানে একজন ইসরাইলি সংবাদ উপস্থাপক প্রকাশ্যে অস্ত্র হাতে ছবি তুললেও তেমন কোনো প্রতিক্রিয়া বা শাস্তির মুখে পড়ছেন না।

ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার মহলেও নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।