ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ—রাজ্যসভা ও লোকসভায় এ প্রস্তাব উত্থাপন করা হবে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বাজেট অধিবেশনের সূচনালগ্নেই এই শোকপ্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে।


