রাজপথে রাজনীতি যখন চাকার ওপর

যেভাবে শুরু হলো নির্বাচনি প্রচারণায় বাসের ব্যবহার

যেভাবে শুরু হলো নির্বাচনি প্রচারণায় বাসের ব্যবহার
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

ডিজিটাল যুগে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের দাপটের মধ্যেও রাজনীতির পুরোনো কৌশলগুলো হারিয়ে যায়নি। বরং প্রযুক্তির ছোঁয়ায় সেগুলো পেয়েছে নতুন রূপ। নির্বাচনি প্রচারণায় বাসের ব্যবহার তারই এক উজ্জ্বল উদাহরণ। বিশালাকার বাসে দলীয় রং, প্রার্থীর ছবি আর স্লোগান—রাজপথে চলতে চলতে এসব বাস কেবল যানবাহন নয়, হয়ে ওঠে ভ্রাম্যমাণ রাজনৈতিক মঞ্চ।

সূচনা যুক্তরাষ্ট্রে

নির্বাচনি প্রচারণায় বাস ব্যবহারের আনুষ্ঠানিক সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯৪৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী টমাস ই. ডিউই প্রথমবারের মতো প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে বাস ব্যবহার করেন। যদিও তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি, তবে তার এই উদ্যোগ ভবিষ্যৎ রাজনীতিতে নতুন এক প্রচারণা কৌশলের ভিত্তি গড়ে দেয়।

ট্রাম্পের ‘চলন্ত বিলবোর্ড’

পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রচারণা বাসকে নিয়ে যান ভিন্ন মাত্রায়। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে তার নাম ও ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান সংবলিত বিলাসবহুল বাসগুলো যুক্তরাষ্ট্রজুড়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে সুইং স্টেটগুলোতে এসব বাস ছিল ভোটার আকর্ষণের অন্যতম বড় হাতিয়ার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যুক্তরাজ্যের ‘ব্যাটল বাস’

যুক্তরাজ্যে প্রচারণা বাস পরিচিত ‘ব্যাটল বাস’ নামে। ১৯৮০-এর দশক থেকে দেশটির নির্বাচনি রাজনীতিতে এ বাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ডেভিড স্টিল ও ডেভিড ওয়েনের হলুদ বাস থেকে শুরু করে টনি ব্লেয়ার ও বরিস জনসনের প্রচারণা—সব ক্ষেত্রেই বাস ছিল প্রধান অনুষঙ্গ।

তুরস্কের নির্বাচনি ক্যারাভান

তুরস্কে প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত ধরে নির্বাচনি বাস রূপ নেয় ‘নির্বাচনি ক্যারাভানে’। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি স্ক্রিন ও বিশেষ গ্যালারিসহ এসব বাস দেশটির রাজনীতিতে শক্তি ও উপস্থিতির প্রতীকে পরিণত হয়েছে।

পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতা

পাকিস্তানে ইমরান খানের ‘আজাদি মার্চ’ বাস ও কন্টেইনারকে এনে দেয় ভ্রাম্যমাণ মঞ্চের মর্যাদা। অন্যদিকে ভারতে নির্বাচনি বাসকে অনেক সময় ‘রথযাত্রা’ বলা হয়। লালকৃষ্ণ আদভানির ঐতিহাসিক রথযাত্রা থেকে শুরু করে আধুনিক বিলাসবহুল বাস—ভারতের রাজনীতিতে এই সংস্কৃতি এখন একটি শিল্পে পরিণত হয়েছে।

বাংলাদেশে নতুন ধারা

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ট্রাক ও খোলা গাড়িতে প্রচারণা চললেও সাম্প্রতিক সময়ে বাসভিত্তিক প্রচারণা নতুন করে আলোচনায় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুসজ্জিত ও নিরাপত্তা-সজ্জিত বাসে প্রচারণা চালাচ্ছেন। একইভাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উদ্বোধন করেছেন আধুনিক মাল্টিমিডিয়া প্রচারণা বাস।

কেন জনপ্রিয় হচ্ছে প্রচারণা বাস

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারণা বাস জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে—

বিশ শতকের মাঝামাঝিতে শুরু হওয়া এই ‘বাস সংস্কৃতি’ একবিংশ শতকে এসে প্রযুক্তি ও আধুনিকতার সঙ্গে মিশে নতুন রূপ পেয়েছে। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে নির্বাচনি রাজনীতিতে এই চাকার ওপর চলা প্রচারণা আরও কৌশলগত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া