প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান–কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং।

মঙ্গলবার দেওয়া এক বিশেষ বিবৃতিতে গ্রেস মেং বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও নতুন সরকার গঠনের প্রশংসা করেন। তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং সাধারণ জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বাংলাদেশি নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। তারা বাংলাদেশের গণতন্ত্রের সুসংহত রূপ, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার রক্ষা এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গ্রেস মেং উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ করতে তিনি কাজ চালিয়ে যেতে আগ্রহী। দুই দেশের পারস্পরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই দেশ পরিপূরক হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, মার্কিন প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ অব্যাহত রাখার জন্যও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীরা তাদের মাতৃভূমির অগ্রগতিতে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চান এবং মার্কিন আইনপ্রণেতা হিসেবে তিনি সেই সেতুবন্ধন আরও মজবুত করবেন।