প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন।

শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট তেবোউন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তাঁর আধুনিক ও দূরদর্শী ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশে জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে শক্তিশালী ও কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যের দিকে আরও দ্রুত অগ্রসর হবে বলে তিনি আশাবাদী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি শুধু অভিনন্দনই জানাননি, বরং বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতিও সংহতি প্রকাশ করেন।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে প্রেসিডেন্ট তেবোউন বলেন, আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা জোরদারে তাঁর গভীর আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও দুই দেশ একে অপরের পাশে থাকবে—এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে শুভেচ্ছা বার্তায়।