ওমান উপসাগরে ইরানের ১১ যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের
ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “দু’দিন আগেও ওমান উপসাগর–এ ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।”
বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে ইরান–এর বিরুদ্ধে। সেন্টকোমের দাবি, “সেসব দিন শেষ হয়েছে এবং আর ফিরে আসবে না।”
তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে সেন্টকোমের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


