হঠাৎ মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৬
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনা–তে ওমরাহ পালন করতে যাওয়া ইরানি নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি।
বিবিসি অ্যারাবিক–এর এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

খবরে আরও বলা হয়, সোমবার সৌদি-ইরাক সীমান্ত দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় যাত্রা শুরু করেন ইরানি ওমরাহযাত্রীরা। এরপর তারা ইরানে প্রবেশ করেন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীর সংখ্যা প্রায় নয় হাজার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে বলে জানা গেছে।

