ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের
নিউজ ডেস্ক
৫ মার্চ ২০২৬

বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র ও ১২৫টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড।

বিবৃতিতে বলা হয়, দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধারাবাহিকভাবে প্রতিহত করা হচ্ছে।

নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে জেনারেল কমান্ড জানায়, জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাইরে না বের হন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে কতগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা সম্ভব হয়নি এবং সেগুলোর আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না— সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।