তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণ

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণ
নিউজ ডেস্ক
৬ মার্চ ২০২৬

ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ দেশটির বিভিন্ন এলাকায় শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরপরই এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে তারা বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।