ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা
নিউজ ডেস্ক
৬ মার্চ ২০২৬

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়। তবে হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

একই সময় তেল আবিবের আকাশেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। লাইভ ফুটেজে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা যায়। এগুলো প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সক্রিয় করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি আশা প্রকাশ করেছিলেন, চার সপ্তাহের মধ্যে অভিযান শেষ হবে।

তবে ব্রিটিশ সাময়িকী টাইম-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযানের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

তিনি বলেন, “আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লক্ষ্য—ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।