যুদ্ধের মধ্যে ইরানে ভূমিকম্পের আঘাত

যুদ্ধের মধ্যে ইরানে ভূমিকম্পের আঘাত
নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬

ইরানে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউএসজিএস। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে। শনিবার এ হামলা সপ্তম দিনে গড়িয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই অভিযান চলবে। তিনি দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।