ইরান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক

ইরান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৬

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইরাক সীমান্তের বড় একটি অংশ পাহাড়ি এলাকা। এই দুর্গম পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইরানি কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে।

বিশ্লেষকদের মতে, সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে কয়েকটি বার্তা দিতে চাইছে বাগদাদ। প্রথমত, তারা চায় না কোনো ইরানবিরোধী গোষ্ঠী ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দ্বিতীয়ত, ২০২৩ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও তারা তুলে ধরতে চায়। ওই চুক্তিতে ইরাক প্রতিশ্রুতি দিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলে সক্রিয় ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা দমন করা হবে।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরান ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই অঞ্চলের কিছু ইরানি কুর্দি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সামগ্রিক পরিস্থিতিতে নতুন করে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় তা ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে ইরাক সরকার।