দাবি করল ইরানের বিপ্লবী গার্ড

ইসরায়েলে চালানো সর্বশেষ হামলায় দুইশরও বেশি আহত বা নিহত হয়েছে

ইসরায়েলে চালানো সর্বশেষ হামলায় দুইশরও বেশি আহত বা নিহত হয়েছে
নিউজ ডেস্ক
২২ মার্চ ২০২৬

ইসরায়েলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শতাধিক মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এ দাবি অস্বীকার করে ইসরায়েল জানিয়েছে, হামলায় শতাধিক মানুষ আহত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর আওতায় ৭৩তম দফা হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসি দাবি করেছে, এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটি পরিচালনা করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স। তারা আরও জানায়, অভিযানের লক্ষ্যবস্তু ছিল আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বিভাগের নিহত সদস্যদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। আহতের সংখ্যা শতাধিক হলেও মৃত্যুর কোনো খবর নিশ্চিত হয়নি বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি অভিযোগ করেছে, প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখা হচ্ছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এই হামলার তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি।