যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মধ্যস্থতায় ভারতকেও চায় ইরান

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মধ্যস্থতায় ভারতকেও চায় ইরান
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভারত-কে কার্যকর ও বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখছে ইরান।

নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ ফাতাহি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে জড়িত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, যা মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, দক্ষিণ বিশ্বের একটি প্রভাবশালী শক্তি হিসেবে ভারতের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ এবং সংলাপভিত্তিক কূটনীতিতে দেশটির বিশেষ অবস্থান রয়েছে। ফলে উত্তেজনা কমাতে ভারত ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু ঘিরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও, যেখানে সরবরাহ ব্যাহত হওয়ায় বিভিন্ন দেশ চাপে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ লক্ষ্যে পাকিস্তান-কে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং দেশটির মাধ্যমে তেহরানে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

এই প্রেক্ষাপটে, পাকিস্তানের পাশাপাশি ভারতকেও সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনার কথা জানিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে ইরান।