ইসরাইলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা
ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে এ হামলা পরিচালনা করা হয়।
আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড, যা জেরুজালেম-এ অবস্থিত। এছাড়া মৃত সাগরের দক্ষিণে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
তবে এ হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


