আমাদের সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান

আমাদের সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান
নিউজ ডেস্ক
২ এপ্রিল ২০২৬

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ‘অসম্পূর্ণ’ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে শত্রুপক্ষের ‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।

ইরানের খাতাম-আল আনবিয়া সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এ প্রকাশিত ওই বিবৃতিতে এক মুখপাত্র বলেন, “আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের তথ্য অসম্পূর্ণ। আমাদের কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।”

ইরানি মুখপাত্র দাবি করেন, তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এখনও অক্ষত রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, এসব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এমন স্থানে অবস্থিত, যেখানে প্রতিপক্ষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়।

বিবৃতিতে শত্রুপক্ষের বিরুদ্ধে আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, “স্থায়ী ও চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য নতুন করে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।