রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরান নয়, ইসরাইল চালিয়েছে: আইআরজিসি

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরান নয়, ইসরাইল চালিয়েছে: আইআরজিসি
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা দাবি করেছে, ড্রোন হামলাটি ইরানের নয়, বরং এটি চালিয়েছে ইসরাইল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। তেহরানে ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

জবাবে ইরান রেভল্যুশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ অন্যান্য স্থানে পাল্টা হামলা শুরু করে। সংঘাতের চারদিনের মাথায় ৩ মার্চ ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ওই সময় ভবনটিতে আগুন লেগে আংশিক ক্ষয়ক্ষতি ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রায় এক মাস পর, শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যের চেয়ে বাস্তবে ক্ষতি অনেক বেশি হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

আইআরজিসি হামলার দায় অস্বীকার করে বিবৃতিতে জানিয়েছে, ‘এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। এটি নিশ্চিতভাবে জায়নিস্টদের কাজ।’ তারা মুসলিম দেশগুলোকে সতর্ক করে দিয়েছে ‘জায়নিস্ট শাসনের ষড়যন্ত্র’ এবং ‘আমেরিকা-জায়নিস্টদের অঞ্চল অস্থিতিশীল করার অপচেষ্টার’ বিষয়ে সজাগ থাকার জন্য।