ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি

ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরান-এ ‘রেড এলার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন (গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার রাত ১২টা)। তবে এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শত্রুপক্ষের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে না। এই অবস্থানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সংঘাত আরও বাড়লে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র—টার্গেট হতে পারে।

এদিকে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চলমান সংকট নিরসনে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির অবস্থান, তারা কোনো স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নয়, বরং মধ্যপ্রাচ্যজুড়ে একটি ‘সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি’ চায়।