লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, এতে লাখো মানুষ অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় শোকের আবহে তেহরানে অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশজুড়ে শোক প্রকাশ করতে লাখো মানুষ রাজধানীতে সমবেত হন।

জানাজার নামাজ পরিচালনা করেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। একই অনুষ্ঠানে খামেনির পরিবারের নিহত চার সদস্যেরও জানাজা অনুষ্ঠিত হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রীয় এ আয়োজনে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। এছাড়া ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজায় অংশ নেন।

শোকানুষ্ঠানকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় ইরানের এই শীর্ষ নেতাকে।