বাবার ‘পবিত্র রক্তের’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

বাবার ‘পবিত্র রক্তের’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা মোজতবা খামেনির
১১ জুলাই ২০২৬

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেন, “এই নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে। এটিই আমাদের পুরো জাতির একমাত্র আকাঙ্ক্ষা।”

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর প্রাথমিক পর্যায়ে এক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর দেশজুড়ে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বার্তায় মোজতবা খামেনি তার বাবার জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের এই ব্যাপক উপস্থিতি জাতীয় ঐক্য ও দৃঢ়তার প্রতীক এবং এটি প্রতিপক্ষের জন্য একটি স্পষ্ট বার্তা।

তিনি আরও দাবি করেন, জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইরানি জনগণের সংহতি ও প্রতিরোধের মনোভাবকে নতুন করে তুলে ধরেছে এবং এটি শত্রুপক্ষের মনোবল দুর্বল করে দিয়েছে।

মোজতবা খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।