সমঝোতা স্মারক স্থগিত, চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (২০ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানায়, গত জুনে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ছিল ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সৃষ্ট উত্তেজনা প্রশমিত করা এবং স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি করা।
তবে ইরানের দাবি, স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়ে ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে।
বিবৃতিতে কাজেম গরিবাবাদি বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক হামলার মাধ্যমে তার সব অঙ্গীকার ভঙ্গ করেছে। এ কারণে তেহরানও দেশ রক্ষার স্বার্থে সমঝোতা অনুযায়ী দেওয়া সব প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের এ ঘোষণার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


