যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
২০ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়োগের মধ্য দিয়ে গত ১০ বছরে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য।

দায়িত্ব গ্রহণের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে লেবার পার্টির পূর্ববর্তী অবস্থানকে ঘিরে সৃষ্ট বিতর্কের জন্য ক্ষমা চান বার্নহাম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, গাজা পরিস্থিতি মোকাবিলায় এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে তার সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেইর স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাজা অ্যান্ডি বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।