পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউনে নিহত ২০

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউনে নিহত ২০
২৮ জুলাই ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের শীর্ষ নেতাসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি যানবাহন ভাঙচুর এবং কিছু সরঞ্জাম লুটের অভিযোগও করেছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এ ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।

দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দাবি করেন, পদযাত্রা চলাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আকস্মিকভাবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা চালান। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এনসিপির অভিযোগ, হামলাকারীরা তাদের মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করে। একই সঙ্গে সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনার একটি ভিডিও তাদের হাতে রয়েছে বলেও দাবি করেন সালেহ উদ্দিন সিফাত।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।

তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও তখন পর্যন্ত জানা যায়নি।