প্রথমবার জাতিসংঘে উদযাপিত জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রথমবার জাতিসংঘে উদযাপিত জুলাই গণঅভ্যুত্থান দিবস
৬ আগস্ট ২০২৬

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে আয়োজিত এক স্মারক সংবর্ধনায় বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সম্মিলিত প্রত্যয়ের এক ঐতিহাসিক প্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথে এ গণঅভ্যুত্থান জাতির ঐক্য, দৃঢ়তা এবং ভবিষ্যৎ প্রত্যয়ের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি সরকারের ‘থ্রি আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে জানান, এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতির প্রতি অঙ্গীকার এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের পটভূমি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়।