ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে চুক্তি

ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে চুক্তি
২৯ আগস্ট ২০২৬

ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও চুক্তিটিকে অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তেলের মজুত উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশটিতে জ্বালানির সরবরাহও বৃদ্ধি পাবে। এর ফলে মার্কিন নাগরিকদের জন্য গ্যাসের দাম কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, চুক্তিটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে তেলসম্পদকে কাজে লাগানো জরুরি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের মজুত রয়েছে। দেশটির তেলসম্পদের পরিমাণ প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেলসম্পদধারী দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ।

চলতি বছরের ৩ জানুয়ারি এক নাটকীয় অভিযানে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশটি থেকে আটক করে যুক্তরাষ্ট্র নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ।

মাদুরোকে আটকের পর থেকেই ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ কাজে লাগিয়ে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে আসছেন ট্রাম্প। এবার তেলসম্পদ নিয়ে নতুন চুক্তির ঘোষণা সেই অবস্থানকে আরও স্পষ্ট করল।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেলসম্পদ থেকে অতিরিক্ত সরবরাহ পাওয়ার সম্ভাবনা মার্কিন বাজারে জ্বালানির দাম কমাতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।