১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ
২৮ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার্স্ট লেডি ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, দেশবাসী সিতি হাসমাহর মাতৃসুলভ ভূমিকা ও দেশের প্রতি তার অবদান দীর্ঘদিন স্মরণ করবে। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মালয়েশিয়ায় সিতি হাসমাহ ‘ইবু নেগারা’ বা ‘জাতির মা’ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার ও সুরক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।

দেশটির সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের ভূমিকার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। মাহাথির মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়েও তাকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখা হয়েছে।

সিতি হাসমাহর মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।