“নির্বাচন পেছালে গুরুত্ব হারাবে বলে ভয়” — জামায়াতকে ইঙ্গিত ফখরুলের

জাতীয়
“নির্বাচন পেছালে গুরুত্ব হারাবে বলে ভয়” — জামায়াতকে ইঙ্গিত ফখরুলের
নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৫

কটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়, কারণ তারা জানে—ভোট যত দূরে থাকবে, ততদিন তাদের গুরুত্ব থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নাম উল্লেখ না করলেও, তার বক্তব্যে জামায়াতে ইসলামীর দিকেই ইঙ্গিত ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বুধবার রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গতকাল ঐকমত্য কমিশনের সভায় অংশ নেয়নি তারা। কারণ তারা জানে—নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সম্প্রতি যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতি নিয়ে প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। অনানুষ্ঠানিকভাবে তারা জানায়, এই কারণেই তারা ঐকমত্য সভা বয়কট করেছে।

অন্যদিকে বিএনপি বলছে, তারা আলোচনার মাধ্যমে ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “চাঁদাবাজি নয়, জনগণের ভালোবাসা অর্জন করে ভোট চাইতে হবে। রাজনীতি করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকতে পারবে না। তবে ভালো মানুষদের জায়গা হবে।”