বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তায় নতুন অধ্যায়, ড্রোন ও প্রযুক্তিগত সহায়তা দেবে অস্ট্রেলিয়া

জাতীয়
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তায় নতুন অধ্যায়, ড্রোন ও প্রযুক্তিগত সহায়তা দেবে অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে প্রযুক্তিগত সহায়তা, যৌথ অভিযান এবং প্রশিক্ষণ আদান-প্রদানের বিষয়ে একাধিক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ড ও অপারেশন সোভেরিন বর্ডারস (ওএসবি)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ কোস্ট গার্ডপ্রধান বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলসীমায় অপরাধ দমন এবং মানব ও মাদক পাচার রোধে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, উভয় দেশ রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ এবং কৌশলগত সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ওএসবি কমান্ডার ব্রেট সন্টার জানান,

“বাংলাদেশ কোস্ট গার্ডকে ড্রোন, নজরদারি সরঞ্জাম এবং প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য।”

দুই দেশের কর্মকর্তারা একমত হন, এই সহযোগিতা কেবল কৌশলগত নয়, বরং বন্ধুত্বের ভিত্তিতে গঠিত একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব। কোস্ট গার্ডপ্রধান জানান, অস্ট্রেলিয়ার সহায়তায় ইতিমধ্যেই বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কোস্ট গার্ড অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করে।