আওয়ামী লীগ সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে:ফয়েজ আহম্মদ

জাতীয়
আওয়ামী লীগ সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে:ফয়েজ আহম্মদ
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ একটি ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এটা প্রমাণ করে, তারা কখনোই শুধরাবে না।”

ফয়েজ আহম্মদ লিখেছেন, শুরুতে মনে হয়েছিল আওয়ামী লীগ বুঝি “ভুল স্বীকার করে ক্ষমা চাইতে যাচ্ছে”। কিন্তু পরে দেখা যায়, “তারা আবারও জাতির সঙ্গে তামাশা করছে।” তাঁর ভাষায়, “সুযোগ পেলে তারা আগের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে।”

তিনি আরও দাবি করেন, “আওয়ামী লীগ যদি ফিরতে চায়, তবে তাকে ১৬ বছরের সব গুম-খুন ও জুলাই গণহত্যার দায় স্বীকার করতে হবে।” ফয়েজ আহম্মদ বলেন, “এই দায় এড়ানোর কোনো উপায় শেখ হাসিনার নেই। বরং তিনিই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরতে দেবেন না, কারণ সেক্ষেত্রে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়েজ আহম্মদের এ পোস্ট ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। কেউ কেউ এটিকে তাঁর ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করছেন, আবার অনেকেই মনে করছেন এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা যা অন্তর্বর্তী সরকারের ভেতরের দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে।

তবে সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।