গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

জাতীয়
গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

সেনাবাহিনী গুমের সঙ্গে জড়িত বলে অভিযোগ প্রাপ্ত সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আজ দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থান ও বিভাগে কর্মরত থাকেন, যাদের কার্যক্রম সবসময় সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে থাকে না। যেসব সদস্য গুমের অভিযোগের মুখে আছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এছাড়া কর্নেল শফিকুল বলেন, “সেনাবাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সম্প্রতি রথযাত্রার নিরাপত্তায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অসংখ্য কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অবশেষে তিনি উল্লেখ করেন, পার্বত্য এলাকায় চলমান অভিযানগুলোতে ইতিমধ্যে ২৩ জন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে একটি সেনা সদস্য শহীদ হয়েছেন।