নির্বাচনে অংশ নিতে পারবে না আগের নির্বাচনকে ‘সুষ্ঠু’ বলা পর্যবেক্ষকরা

জাতীয়
নির্বাচনে অংশ নিতে পারবে না আগের নির্বাচনকে ‘সুষ্ঠু’ বলা পর্যবেক্ষকরা
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষকদের বাছাইয়ে অতীত অভিজ্ঞতা ও অবস্থান বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ভাষ্য, পূর্ববর্তী তিনটি সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে যারা বৈধতা দিয়েছিল, এমন কিছু বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার আমন্ত্রণ জানানো হবে না।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, “নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী অনেক আন্তর্জাতিক সংস্থা রয়েছে, আমরা ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়েছি। তবে এমন পর্যবেক্ষকদের আমরা চাই যারা প্রকৃতপক্ষে নিরপেক্ষভাবে নির্বাচন বিশ্লেষণ করবেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হচ্ছে। ভোটারদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।