জামায়াতের নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

জাতীয়
জামায়াতের নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরহাদ মজহার বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অপমান চালিয়ে গেলে দেশের গণতন্ত্র ও শেখ হাসিনার নেতৃত্বের অধীনে ফ্যাসিবাদ নির্মূল হয়ে যাবে।”

তিনি আরো বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামের নাম পরিবর্তনের সময় এসেছে। দলের বর্তমান ভূমিকা আর দেশের গণতান্ত্রিক চেতনার সঙ্গে খাপ খায় না। আগে তারা ‘ডেমোক্রেটিক ইসলামিক আইডিয়াল’ নামে পরিচিত ছিল, পরে জামায়াতে ইসলাম নাম নিয়েছে, যা দলের প্রতি একটি ধরনের অপমান কিনা, সেটি ভাবার বিষয়।”

ফরহাদ মজহার জোর দেন, “নতুন সময়ের নতুন গঠন দরকার, সংবিধান পরিবর্তনের বদলে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে পুরনো ফ্যাসিস্ট চেতনাকে দূর করতে হবে।” তিনি আরও বলেন, যারা এটি প্রতিহত করছে, তারা পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।