সাবেক আইজিপি বেনজীর আহমদের গুলশানের ফ্ল্যাটের জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে

জাতীয়
সাবেক আইজিপি বেনজীর আহমদের গুলশানের ফ্ল্যাটের জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গুলশানের র‌্যান্কন টাওয়ারে অবস্থিত আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত নিলাম কমিটি গঠন করে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে।

আদালতের কমিটি ইতোমধ্যে ফ্ল্যাটে থাকা ২৪৬টির অধিক আইটেমের বিস্তারিত তালিকা প্রস্তুত করেছে। তালিকায় রয়েছে পোশাক, জুতা, শাড়ি, বিভিন্ন ফার্নিচার ও আধুনিক ইলেকট্রনিক্সসহ বহু মূল্যবান জিনিস।
কমিটির একজন সদস্য জানিয়েছেন, এক ফ্ল্যাটে এত বিশাল পরিমাণ ব্যবহৃত জিনিসপত্র দেখে মনে হয়েছে যেন ‘আশির দশকের মার্কোস দম্পতির সম্পদের তালিকা’ তৈরি করা হচ্ছে।

ফ্ল্যাটটিতে রয়েছে সুইমিং পুল, মিনি থিয়েটার, বৈঠকখানা, কিচেনসহ আধুনিক সুযোগ-সুবিধা। এছাড়া ১৯টি ফ্রিজ এবং মোট ১০০ টন এসির ব্যবস্থা রয়েছে। নিলামের জন্য কিছু মূল্যবান আসবাবপত্র আলাদা রাখা হয়েছে এবং পরবর্তীতে আদালতের নির্দেশনায় এগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেনজীরের বিরুদ্ধে দুদক এখন পর্যন্ত ১১ কোটি টাকারও বেশি অর্থ পাচারের অভিযোগ এনেছে। ২০২৪ সালের ৪ মে মিথ্যা পাসপোর্টের মাধ্যমে গোপনে দেশ ত্যাগের ঘটনায় তার বিরুদ্ধে জালিয়াতির মামলা রয়েছে।

নিলাম কমিটিতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বস্ত্র ও ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি আছেন। নিলামের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।