ভারতের অনুরোধে বাধ্য হয়েই এবারও ১২০০ টন ইলিশ পাঠাতে হচ্ছে: ফরিদা আখতার

জাতীয়
ভারতের অনুরোধে বাধ্য হয়েই এবারও ১২০০ টন ইলিশ পাঠাতে হচ্ছে: ফরিদা আখতার
নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের একাধিকবারের অনুরোধ ও ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে চলতি বছর ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদরের বুড়ির বাঁধ সংলগ্ন একটি জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,

“এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করেছে। বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আমরা ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠাতে বাধ্য হয়েছি। একদিকে ধর্মীয় উৎসব, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র — এই বাস্তবতা মেনে আমাদের এগোতে হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার, অথচ বরাদ্দ রয়েছে মাত্র ৩২ হাজার টাকা। এই ঘাটতি পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এ সামান্য বরাদ্দ না পেলে সেটি মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দেখবো।”

“বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্যরা। এটি আগেও বলেছি, এখনো বলছি।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, মৎস্য সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারত ইলিশ পাঠানোর অনুরোধ জানিয়ে আসছে। প্রতিবছরই এই ইস্যুতে দেশজুড়ে আলোচনা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।